১ টাকা পাঠানোর আগে এই ৪টি কথা
- সিরিয়াল দুই ধাপে পাকা হয় — ① bKash-এ অগ্রিম ১০০ টাকা পাঠানো, ② ওয়েবসাইটে ফর্ম সাবমিট।
- দিনে অনলাইনে ১৫টি সিরিয়াল ছাড়া হয় (সকাল ৯টা · দুপুর ২টা · সন্ধ্যা ৭টা — প্রতিবার ৫টি)। ফোনে ৩৫টি, মোট ৫০টি।
- সিরিয়াল শেষ হলে bKash নম্বরই দেখানো হয় না — তাই ভুল করে টাকা পাঠানোর সুযোগ নেই।
- পেমেন্ট করে ফর্ম সাবমিট না করলে সিরিয়াল পাবেন না — টাকা পরের দিনের জন্য জমা থাকবে (একই TrxID দিয়ে)।
২ ফি
| খাত | টাকা |
|---|---|
| অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট ফি (অফেরতযোগ্য) | ১০০ |
| পুরাতন রোগীর ভিজিট ফি | ৬০০ |
| নতুন রোগীর ভিজিট ফি | ৭০০ |
অগ্রিম সিরিয়ালে কোনো এক্সট্রা চার্জ নেই — ১০০ টাকা বাদ দিয়ে বাকিটা চেম্বারে দিবেন।
৩ ওয়েবসাইট থেকে সিরিয়াল নেওয়ার ধাপ
- পছন্দের তারিখে সিরিয়াল খালি আছে কিনা দেখুন। খালি না থাকলে ০ বা “সিরিয়াল শেষ” দেখাবে।
- নির্ধারিত বিকাশ নম্বরে ১০০ টাকা পেমেন্ট করুন।
- তারিখ, বিকাশ নম্বর, TrxID, রোগীর নাম, মোবাইল, পুরাতন/নতুন, বয়স দিয়ে ফর্ম সাবমিট করুন।
- স্ক্রিনে আসা বুকিং নাম্বারের স্ক্রিনশট রাখুন।
- তথ্য ঠিক থাকলে ২৪ ঘণ্টার মধ্যে রোগীর মোবাইলে সিরিয়াল নাম্বার ও সময়ের SMS যাবে।
৪ সিরিয়াল বাতিল, তারিখ পরিবর্তন ও চেম্বারে না আসা
বাতিল করার নিয়ম
- অ্যাপয়েন্টমেন্ট তারিখের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে বাতিল করতে হবে। সেদিনের সিরিয়াল সেদিন বাতিল হয় না।
- একই সিরিয়াল একবারই বাতিল করা যায়। টানা ৩ বার বাতিল করলে পরে ওয়েবসাইট থেকে সিরিয়াল নিতে পারবেন না।
- যে নম্বর দিয়ে সিরিয়াল নিয়েছিলেন, সেই নম্বর থেকে নির্ধারিত নম্বরে Cancel লিখে SMS দিন, অথবা ফেসবুক পেজে মেসেজ দিন।
তারিখ পরিবর্তনের নিয়ম
- আগের তারিখের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত তারিখ বদলানো যায়, একবার।
- নতুন করে টাকা লাগবে না — পুরোনো TrxID দিয়েই নতুন তারিখে ফর্ম সাবমিট করুন।
- বিশেষ নোটে লিখে দিন — কোন তারিখের বদলে কোন তারিখে দেখাতে চান।
সিরিয়াল নিয়ে চেম্বারে না আসলে
- সিরিয়াল কনফার্ম করে না এলে সেটি বাতিল বলে গণ্য হবে।
- পরে দেখাতে চাইলে নতুন করে পেমেন্ট করে সিরিয়াল নিতে হবে।
- একদিনের সিরিয়াল দিয়ে অন্য দিন দেখানোর সুযোগ নেই।
চেম্বার হঠাৎ বন্ধ হলে
- অগ্রিম সিরিয়াল নেওয়ার পর চেম্বার বন্ধ থাকলে ফোনে জানানো হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে পরের দিন বা সুবিধামতো তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।
- চাইলে সিরিয়াল বাতিল করে পেমেন্ট ফেরত নেওয়া যাবে।
৫ SMS, রিপোর্ট দেখানো ও ফোনে সিরিয়াল
SMS না পেলে কী করবেন
- তথ্য সঠিক থাকলে ২৪ ঘণ্টার মধ্যে SMS আসবে — সিরিয়াল নাম্বার ও সময় সহ।
- SMS পেয়ে ফেসবুক পেজে স্ক্রিনশট বা OK লিখে রিপ্লাই দিন।
- ২৪ ঘণ্টা পার হলেও SMS না এলে ফেসবুক পেজে মেসেজ দিন, অথবা “আমার সিরিয়াল” পেজে মোবাইল দিয়ে দেখে নিন।
- ভুল মোবাইল নম্বর দিলে SMS পৌঁছাবে না — সেক্ষেত্রে চেম্বারে এসে সংশোধন করতে হবে।
রিপোর্ট দেখানো
- চেম্বারে দেখানোর ০৭ দিনের মধ্যে রিপোর্ট দেখাতে নতুন সিরিয়াল বা ভিজিট ফি লাগে না।
- রিপোর্ট দেখানোর সময়: রাত সাড়ে ৮টা এবং চেম্বারে রোগী দেখা শেষ হলে।
- রিপোর্ট দেখানোর সময় রোগীর উপস্থিতি আবশ্যক নয়।
- এক সপ্তাহে একই রোগীর জন্য একবারের বেশি সিরিয়াল নেওয়া যাবে না।
মোবাইলে কল করে সিরিয়াল
- চেম্বার খোলা থাকা দিনে সকাল ১০টা থেকে কল নেওয়া হয়।
- ওয়েবসাইটের ১৫টি সিরিয়ালের পর যা বাকি থাকে, শুধু সেগুলোই সেদিন কলে নেওয়া হয়।
- কল করে সিরিয়ালে অগ্রিম পেমেন্ট লাগে না।
- মেসেঞ্জারে বা হাসপাতালে সরাসরি সিরিয়াল নেওয়া হয় না।
৬ চেম্বার বন্ধ, সময় ও আসার নিয়ম
চেম্বার বন্ধের দিন
- প্রতি শুক্রবার, রবিবার ও মঙ্গলবার (আপাতত) চেম্বার বন্ধ।
- জরুরি কারণে অন্য দিন বন্ধ থাকলে ফেসবুক পেজের পিন পোস্ট ও ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়।
- চেম্বার বন্ধ থাকলেও ডেলিভারি ও জরুরি সেবা চালু থাকে।
চেম্বারে আসার সময়
- জরুরি ডেলিভারি ও অপারেশনের কারণে অনেক সময় শিডিউল অনুযায়ী রোগী দেখা সম্ভব নাও হতে পারে — ধৈর্য ধরে অপেক্ষা করুন।
- প্রত্যেক রোগীকে ভালোভাবে দেখার সুবিধার্থে নির্ধারিত সময়ে উপস্থিত থাকুন।
- হাসপাতাল ও চেম্বারে সকলের সাথে সৌহার্দপূর্ণ আচরণ করুন।
দূর থেকে আসা নিয়ে
- প্রেগন্যান্সিতে যেকোনো সময় ইমার্জেন্সি হতে পারে, তাই দূরের রোগীদের চেম্বারে আসতে নিরুৎসাহিত করা হয়।
- গর্ভাবস্থায় দীর্ঘ সময় একজন চিকিৎসকের ফলোআপে থাকতে হয় — বাসা দূরে হলে প্রতিবার যাওয়া-আসায় সমস্যা হয়।
৭ সিরিয়াল পেতে সমস্যা হয় কেন
- একজন চিকিৎসকের পক্ষে একদিনে অসংখ্য রোগী দেখা সম্ভব নয় — রোগী দেখা খুবই পরিশ্রমসাধ্য কাজ।
- প্রসূতি রোগী দেখতে তুলনামূলক বেশি সময় লাগে; তাড়াহুড়ো করলে ভুলের সম্ভাবনা থাকে।
- নির্দিষ্ট সংখ্যক রোগী দেখার কারণে সিরিয়ালের নিয়ম না বুঝলে প্রতিবার সমস্যা হতে পারে — তাই নিয়ম একবার ভালো করে পড়ে নিন।
